Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সারদা পুলিশ একাডেমিতে ১৬টি রাসেলস ভাইপার উদ্ধার

admin • 24 Jun 2024, 06:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সারদা পুলিশ একাডেমিতে ১৬টি রাসেলস ভাইপার উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ১৬টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে।

সোমবার (২৪ জুন) একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৩ জুন) একাডেমি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এদিন সকাল থেকে দুই দফায় সাপগুলো জনসমক্ষে চলে আসে বলে জানা গেছে।

এ বিষয়ে মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে, যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ১০টার দিকে ৯টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় ৭টি সাপের বাচ্চা দেখা যায়।

তিনি আরও বলেন, সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে। বাকি কয়েকটি সাপ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।