Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

সাভারে অফিসে ঢুকে ঠিকাদারকে গলা কেটে হত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাভারে অফিসে ঢুকে ঠিকাদারকে গলা কেটে হত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় কাজিম উদ্দিন (৫০) নামের এক ঠিকাদারকে অফিস কক্ষে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বুধবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কাজিম উদ্দিন (৫৬) আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকার মরহুম ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও পল্লি বিদ্যুৎ সমিতির ঠিকাদার বটে।

 

পুলিশ জানায়, বাড়ির পাশেই নিজ মালিকানাধীন লিপি ডেইরি ফার্মের অফিস কক্ষে বেশিরভাগ রাতে কাজিম উদ্দিন থাকতেন। অফিস কক্ষের তালার একটি করে চাবি তার কাছে ও তার স্ত্রীর কাছেই থাকতো। প্রতিদিনের মতো আজ সকালেও ডেইরি ফার্মের কর্মচারী আব্বাস আলী কাজে আসেন। কাছে এসে তিনি দেখেন দরজায় তালা লাগানো। পরবর্তীতে কাজিম উদ্দিনের স্ত্রীকে তালা খুলে দিতে বলে আব্বাস ফার্মে চলে যান। এ দিকে, দরজা খুলেই কাজিম উদ্দিনের লাশ দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করেন তার স্ত্রী। পরে লোকজন এসে থানায় খবর দেয়।

 

ডেইরি ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলী বলেন, ‘প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি এসে রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে তালা খুলেন। তালা খোলার পরেই তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। পরে আমি অফিস কক্ষে এসে দেখি মালিকের গলাকাটা লাশ পড়ে আছে।’

 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ জানান, ‘তার লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। একই সাথে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) খবর দেয়া হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘প্রাথমিক সুরতহালে দেখা গেছে তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।’ তিনি আরও জানান, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।