Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক সচিব শফিকুলসহ আ. লীগের ৭ জন গ্রেপ্তার

admin • 09 Sep 2025, 03:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক সচিব শফিকুলসহ আ. লীগের ৭ জন গ্রেপ্তার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ।

 

পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।

 

তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলামসহ গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।