Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেফতার

admin • 27 Aug 2025, 06:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেফতার

মাদারীপুর থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মাহফুজুর রহমান ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে শাজাহানের পারিবারিক ব্যবসা পরিচালনা করতে থাকেন তিনি।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।