Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
এক্সক্লসিভ

সাবেক এমপি রহমতুল্লাহ মারা গেছেন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাবেক এমপি রহমতুল্লাহ মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জুন) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

 

তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ বলেন, আজ ভোর ৪টা ৫ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।

 

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানান, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে ও দুই ছেলের বাবা। বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।