Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ

সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরষ্কার দিলেন ক্রীড়া উপদেষ্টা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরষ্কার দিলেন ক্রীড়া উপদেষ্টা

সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনাদের হাতে এ উইনিং বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা।

 

তিনি বলেন, আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেয়ার জন্য ফুটবলারদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে।

 

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা।

 

চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকেল সোয়া পাঁচটা থেক অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন উপদেষ্টা। তার সঙ্গে রয়েছে মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।

 

এদিকে শনিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে জয়লাভ করে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ৬ বার হৃদয় ভাঙল নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।