Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

সাধারণ টিকিট ছাড়া শিক্ষার্থীদের জন্য চলবে ২টি মেট্রো ট্রেন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাধারণ টিকিট ছাড়া শিক্ষার্থীদের জন্য চলবে ২টি মেট্রো ট্রেন

শুধু শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য প্রতিদিন সকালে দুটি বিশেষ মেট্রো ট্রেন চলাচল করবে। সাধারণত প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে মেট্রো ট্রেনের চলাচল শুরু হয়।

 

কিন্তু আগামীকাল বুধবার সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে দুটি বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

 

তবে এই ট্রেনে চড়তে কাউন্টার থেকে প্রচলিত সাধারণ টিকিট বা একবার ব্যবহার করার ‘ওয়ান টাইম পাস’ সংগ্রহ করার সুযোগ থাকবে না।

 

শুধু এমআরটি বা র‍্যাপিড পাস যাদের আছে তারাই এই বিশেষ ট্রেনে চলাচল করতে পারবে। আজ মঙ্গলবার এমআরটি লাইন-৬-এর উপসচিব ও উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ট্রেন দুটি সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু রয়েছে এমন সব স্টেশনে থামবে।

 

সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন ছাড়া বাকি সব দিনেই বিশেষ ট্রেন দুটি চলবে।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।