Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ক্যাম্পাস

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত অনার্স পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ৩১ অক্টোবর এবং ২ ডিসেম্বর প্রকাশিত ২০২৩ সালের অনার্স চতুর্থ ও প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন করা হলো। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২টি স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৬ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

   

একইসঙ্গে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সব কটি পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। সময়সূচির অন্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের ঘটনা ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় সাত কলেজের অনার্সের প্রথম ও চতুর্থ বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।