Tuesday, 3 November 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শিল্পনগরী বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহত তিনজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে।

 

ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।