Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

সাজেকে ইউপিডিএফ কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাজেকে ইউপিডিএফ কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে ইউপিডিএফ।

ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বিবৃতিতে বলেন, শনিবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় জেএসএস সন্তু গ্রুপের অভিযান ও বিফোর্স চাকমার নেতৃত্বে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। এতে মন্টু চাকমা পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ইউপিডিএফ জানিয়েছে, গুলিতে আহত মন্টু চাকমা (৫৫) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা। মন্টু চাকমার পিতার নাম মৃত হেঙগি ধন চাকমা।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা সচল চাকমা হামলার ঘটনাকে ন্যাকারজনক ও কাপুরুষোচিত আখ্যায়িত করে বলেন, ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যদিও জেএসএসের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রসঙ্গে দলটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ বলেন, সাজেকে গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।