Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আইনমন্ত্রী

admin • 02 Feb 2024, 03:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আইনমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকণ্ডের তদন্ত প্রয়োজনে ৫০ বছর সময় লাগতে পারে বলে গতকাল করা নিজ মন্তব্যের ব্যাখ্যা দিলন আইনমন্ত্রী আনিসুল হক।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগের বক্তব্যকে আপেক্ষিক বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মন্ত্রী জানান, সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের যতদিন না ধরা যাবে ততদিন পর্যন্ত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চলব। পুলিশ তদন্ত করছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে আইনমন্ত্রী বলেন, আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক? এ জন্যই আমি বলেছি এই তদন্তে যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততদিন পর্যন্ত চলবে।

আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, আমার দুঃখ হয় যে, আপনাদের ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তাদেরকে ততটুকু সময় দিতে হবে। তাতে যদি ৫০ বছর সময়ও লাগে সময় দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।