Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সাগরে মিলল ২০৫ কেজির দৈত্যাকার ভোলমাছ,বিক্রি হলো যত টাকায়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাগরে মিলল ২০৫ কেজির দৈত্যাকার ভোলমাছ,বিক্রি হলো যত টাকায়

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলে এক জেলের জালে দৈত্য আকারের একটি ভোলমাছ ধরা পড়েছে। যার ওজন প্রায় ২০৫ কেজি। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকায়।

 

সোমবার (৮ জানুয়ারি) ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর জেলে নুর মোহাম্মদের জালে ভোল মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

স্থানীয়রা বলছেন, এত বড় ভোল মাছ তারা এর আগে কখনো দেখেনি। এই মাছ খেতে খুবই স্বাদের হয়ে থাকে। ভোল মাছ যত বেশি ওজন হয় তত বেশি সুস্বাদু হয়ে থাকে বলেও জানান তারা।

জানা গেছে, ২০৫ কেজি ওজনের এই বিশাল ভোল মাছটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী মো. ইউনুছ ২ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। পরে এলাকায় মাইকিং করে প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক জেলের টানা জালে ভোলমাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২০৫ কেজি।

তিনি বলেন, এটি গভীর সাগরের মাছ। হয়তো উপকূলের কাছাকাছি আসায় জেলের জালে ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু এ মাছের বৈজ্ঞানিক নাম ‘অরেঞ্জ স্পট গ্রুপার’। এ মাছ আকার এবং ওজনে আরও অনেক বড় হয়ে থাকে। তাছাড়া ভোল মাছ বিভিন্ন জাতের রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।