Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

সাগরে মাছ ধরতে গিয়ে নৌকার ইঞ্জিন বিকল, ৩ দিন পর ৫ জেলে উদ্ধার

admin • 14 Jul 2023, 09:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাগরে মাছ ধরতে গিয়ে নৌকার ইঞ্জিন বিকল, ৩ দিন পর ৫ জেলে উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়া নৌকার ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজের তিন দিন পর কক্সবাজারের টেকনাফের একই পরিবারের চার সদস্য ও মিয়ানমারের এক নাগরিকসহ পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়। শামলাপুর নৌ ঘাটের জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ১ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার ছেলে ফজল আহমদ (৫০), ফজল আহমদের দুই ছেলে আব্দুর রহমান (২৭) ও নুরুল আমিন (২৫), ফজল আহমদের জামাই গুরা পুতিয়া (২৬) এবং মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) রহমত উল্লাহ (২২)।

সিরাজুল ইসলাম বলেন, গত মঙ্গলবার (১১ জুলাই) সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কৌশলে এক রোহিঙ্গা ও শামলাপুর এলাকার একই পরিবারের চার জনসহ পাঁচ জেলে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। পরে ওই নৌকার ইঞ্জিন বিকল হলে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকেন। বৃষ্টির কারণে তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারা তিন দিন সাগরে ভাসমান থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া চ্যানেলে চলে গেলে অন্য জেলেরা তাদের উদ্ধার করেন।

তিনি আরও বলেন, উদ্ধারের পর জেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা এখনো বাড়িতে ফেরেননি। তাদের সঙ্গে থাকা নৌকাটি সাগরে ভেসে গেছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেরা জীবিত উদ্ধার হয়েছ বলে শুনেছি। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে সাগরে মাছ ধরতে যাওয়া উচিত হয়নি। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ডুবে গেলে অঘটনও ঘটতে পারতো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।