Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

সাকিব আল হাসানের জন্মদিন আজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাকিব আল হাসানের জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের জন্মদিন আজ।  দেশের জার্সি গায়ে অর্জনের পর অর্জন গড়া ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটারও বলা হয় তাকে। 

 

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার আজ ৩৯ বছরে পা রাখলেন।

 

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।

 

তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।  মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।

 

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

 

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।