Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষে এবার রাজনীতির মাঠে নেমে পড়েছেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লিগের ৩ আসনের মনোনয়ন কিনেছেন টাইগার দলপতি।

 

২০১৮ সালে নির্বাচনেও সাকিবের নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন ছিল।

 

কিন্তু সেবার তেমন তোড়জোড় না করলেও এবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনেই ঢাকা-১০, মাগুরা ১ ও ২ আসনের মনোনয়ন ফরম কেনেন তিনি।

 

এবার মনোনয়ন পাকা করতে নেতাদের কাছেও ছুটছেন সাকিব। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করেন তারকা এই ক্রিকেটার।

   

এবার সাকিবের রাজনীতির মাঠে যোগদানের পক্ষে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের প্রসঙ্গে ব্রিফিংয়ে সাকিবকে নিয়ে কথা বলেন তিনি।

 

ক্রিকেট খেলা অবস্থায় সাকিবের রাজনীতিতে আসায় নৈতিবাচক কথাও উঠছে দেশজুড়ে। সম্মেলনে এই প্রসঙ্গে কথা উঠলে তার পক্ষেই কথা বললেন কাদের। তার মতে, সাকিবের রাজনীতি করার অধিকার আছে। তিনি এখন থেকে রাজনীতি করবেন এমনটি দলকেও বলেছেন কাদের।

 

ওবায়দুল কাদের বলেন, 'প্রতিবেশী দেশে তারকাদের মনোনয়ন দেয়ার রেওয়াজ আছে। সাকিবের রাজনীতি করার চিন্তা-ভাবনা আছে। জনগণের সেবা করবে। তার মনোনয়ন নেয়ার অধিকার আছে। '

 

নৌকার মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদেরকে বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।