Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি উড়ে গেল কনস্টেবলের, আহত আরও ২ পুলিশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি উড়ে গেল কনস্টেবলের, আহত আরও ২ পুলিশ

গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নিজেদের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুলিশের এক কনস্টেবলের হাত উড়ে গেছে। এ সময় পুলিশের এক সহকারী কমিশনারসহ আহত হন আরও দুই পুলিশ সদস্য। বুধবার (৮ নভেম্বর) বিকেলে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ ঘটনা ঘটে।

 

আহতরা হচ্ছেন, পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭); তাঁর ডান হাতের কব্জি উড়ে গছে।

 

তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪৫), তিনি মাথায় আঘাত পেয়েছেন। নায়েক মোরশেদ আলম খান (৩৫), তিনি দুই হাত ও পায়ে আঘাত পেয়েছেন।

 

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা পৌঁনে ৭টায় আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে আহতদের খোঁজ খবর নিতে আসেন।

ফরিদা পারভিন বলেন, আমরা শুনে এসেছি। আহত তিন জন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহতদের অবস্থা সম্পর্কে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, আমরা আহতদের পরীক্ষা নিরীক্ষার করাচ্ছি। তিন জনের মধ্যে কনস্টেবল ফুয়াদ ও মোরশেদকে ভর্তি নেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, উত্তেজিত শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বাঁধার সৃষ্টি করছিল। পরে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের সময় একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হলে পুলিশের তিন সদস্য আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।