Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টাননেট বন্ধ রেখেছে ইরান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টাননেট বন্ধ রেখেছে ইরান

সাইবার হামলার আশঙ্কায় পুরো ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে দেশটির সরকার। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) থেকে দেশব্যাপী ইন্টারনেট সংযোগে বাধা সৃষ্টি হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, “দেশবিরোধী আগ্রাসন ঠেকাতে এবং শত্রুপক্ষ যাতে জাতীয় নেটওয়ার্কের অপব্যবহার করতে না পারে, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও তথ্যভান্ডার লক্ষ্য করে একটি সাইবার বাহিনী গঠন করেছে দেশবিরোধী একটি পক্ষ, যারা নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি চালানো ও সার্ভার ধ্বংসের পরিকল্পনায় রয়েছে।

 

তবে পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক সীমিত পরিসরে চালু রয়েছে, কিছু সরকারি ও বিশেষ সংস্থার মধ্যে যোগাযোগ সচল আছে।”

 

অন্যদিকে, ইরানের সাধারণ জনগণ জানিয়েছেন, তারা গতকাল থেকেই মোবাইল ফোন বা ব্রডব্যান্ডের মাধ্যমে কোনো ধরনের ইন্টারনেট সেবা পাচ্ছেন না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও জরুরি তথ্যসেবায় প্রবেশ করতে না পেরে অসুবিধায় পড়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।