Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

'সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেবো না'

admin • 07 Aug 2023, 03:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
'সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেবো না'

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরও আগেই সংশোধন করা উচিত ছিলো।

সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেনো নিবর্তনমূলক না হয়।

সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।