কুষ্টিয়াতে এশিয়ান টেলিভিশনের র্স্টাফ রিপোর্টার হাসিবুর রহমার রিজুর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিক বৃন্দ।
রোববার সকালে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ, ভোরের কাগজের সাঈদুল ইসলাম প্রবীন, এশিয়ান টিভির খোকসা প্রতিনিধি পুলক সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ৷
গত ২০ জুন কুষ্টিয়ার হরিপুরে সাংবাদিক রিজুর উপর স্থানীয় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে রিজু রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় কুষ্টিয়া থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।





