Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ক্যাম্পাস

‘সাংবাদিক দেখার টাইম নাই’ বলে পেটাল ছাত্রলীগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘সাংবাদিক দেখার টাইম নাই’ বলে পেটাল ছাত্রলীগ

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। অভিযুক্তরা সবাই কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের অনুসারী। মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্যাম্পাস গেটে এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে এগিয়ে যান কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও ঢাকা ওয়েভ-এর কলেজ প্রতিনিধি শীতাংশু ভৌমিক অংকুর ও ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি পার্থ সাহা।

এ সময় মারধরের ছবি তোলার চেষ্টা করলে তাঁদের ফোন কেড়ে নেন এবং মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এর মধ্যে ভৌমিক নিজেকে সাংবাদিক পরিচয় দিলে ‘সাংবাদিক দেখার টাইম নাই’ বলে আরো বেশি মারধর করতে থাকেন ছাত্রলীগ কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ ছাত্রলীগের সভাপতির অনুসারী মেহেদী হাসান পলাশ, শেখ সুমন, ফাহিম তাজ, তানজিদ আহমেদ বাবু, রাতুল হাসান, তামিম মোল্লাসহ প্রায় ১০-১৫ জন এই দুই সাংবাদিককে মারধর করেন।

মারধরের শিকার শীতাংশু ভৌমিক অংকুর বলেন, ‘ক্যাম্পাস গেটে জটলা দেখে আমি এবং পার্থ এগিয়ে যাই।

গিয়ে দেখি তারা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে। ছবি তুলতে গেলেই আমার ফোন কেড়ে নেয়। আমি সাংবাদিক পরিচয় দিলে আমাকে কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ফেলে মারতে থাকে।’ পার্থ সাহা বলেন, ‘আমরা ছবি তুলতে গেলে ওরা শীতাংশুকে মারধর শুরু করে।

তখন আমি বলি, শীতাংশু সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক, ওকে মারছেন কেন আপনারা? এ কথা বলায় আমাকেও ওরা মারতে থাকে।’

ন্যাশনাল মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ বলেন, দুই সাংবাদিককেই প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। কিন্তু একজনের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও তলপেটে আঘাতের কারণে শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। এ ছাড়া ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মারধরের বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ আমেনা বেগম বলেন, ‘আমি ঘটনাটা শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।