Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিকদের ওপর হামলাকারী ও হুকুমদাতাদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের ওপর হামলাকারী ও হুকুমদাতাদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাসে অসংখ্য আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেসব আন্দোলনে অনেক কিছু ঘটেছে। কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানোর ঘটনা দেখা যায়নি।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান আহত সাংবাদিকরা। এসময় তিনি এসব কথা বলেন।

 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।

 

এসসময় শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।

 

তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।

 

সারাদেশে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে নৌকার কর্মীরা। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ অনেকে এই অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমরা শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে সব নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা হবে। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।