Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

admin • 12 Dec 2023, 01:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

দেশের উত্তরাঞ্চলে বেড়েই চলেছে শীতের দাপট। এতে করে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বাইরে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষজন। এ ছাড়া ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে যান চলাচলেও।

 

আজ মঙ্গলবার সকালে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

   

এতে আরও বলা হয়েছে, বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

   

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গল ও বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

   

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে পরবর্তী পাঁচদিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।