Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচনে হিরো আলম

admin • 17 Dec 2023, 02:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচনে হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

হিরো আলম বলেন, আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।