Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের হেফাজতে থাকা আনোয়ার হোসেন (৪৫) নামে আসামির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত আনোয়ার উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আব্দুস সামাদ দুলুর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

 

পুলিশ জানায়, কৃষক আনোয়ার হোসেন সরিষাবাড়ী থানার এজাহারভুক্ত আসামি ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে থানাহাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি হাসান জানান, আনোয়ার হোসেনকে হাসপাতালে আনার পর অক্সিজেন দেয়া হয় এবং ইসিজি করা হয়। রাতেই তিনি মারা যান।

 

এদিকে আনোয়ার হোসেনের বাবা আব্দুস সামাদ ধুলু বলেন, মারামারি সংক্রান্ত একটি মামলায় তার ছেলে আসামি ছিল। বিকেল ৩টার দিকে বাদীর উপস্থিতিতে চাপারকোনা বাজার থেকে তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। সুস্থ ছেলের হঠাৎ মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

 

নিহতের স্ত্রী আলপনা বেগম অভিযোগ করেন, পুলিশ সুস্থ মানুষ ধরে নিয়ে গেছে। থানার নেয়ার পর সন্ধ্যায় তার সঙ্গে ফোনে কথা হয়, তখনও তার স্বামী ভালো ছিলেন। রাত ১২টায় হঠাৎ খবর আসে যে, তার স্বামী স্ট্রোক করেছে।

 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, আনোয়ারকে থানায় আনার পর রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।