Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

সরকারে এলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সরকারে এলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। এছাড়া ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনা তুলে ধরেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

পোস্টে বলা হয়, এফডিআই/জিডিপি লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে জিডিপির ২ দশমিক ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। একইসঙ্গে ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি। এছাড়াও জনগণের ঘাড় থেকে বাড়তি ট‍্যাক্সের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে ট‍্যাক্সের ভয় দূর করে কিভাবে ট‍্যাক্স আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।

সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব‍্যবস্থা গ্রহণ, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন‍্য অতীতের চেয়েও ব‍্যাপক সফলতা অর্জন করতে চায় এই দল।

 

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তথা এফডিআইকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করতে ১১টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। যার মধ‍্যে রয়েছেঃ বিডাকে কার্যকরী করা, ভিসা/ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন‍্য সপ্তাহে ২৪ ঘণ্টা সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব‍্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব‍্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ অবকাঠামোগত উন্নয়ন ইত‍্যাদি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে তার শুভেচ্ছা বার্তায় ঐক‍্যকেই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান বলে অভিহিত করেছেন।

তারেক রহমান বৈশ্বিক বর্তমান বাণিজ্যনীতিতে বাংলাদেশের অর্থনীতির অতীব সম্ভাবনার কথা বলেন। এছাড়াও জিয়াউর রহমানের সরকার এফডিআই তথ‍া বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে আইন করেছিলেন, খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগ বান্ধব নীতিগুলো তিনি স্মরণ করেন।

 

গত ১৮ বছরের স্বৈরাচারী সরকারের কারণে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ব‍্যাপক ক্ষতির শিকার হয়েছে এবং ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের অর্থনীতিকে কোন পথে তিনি পরিচালিত করবেন তার একটি বিস্তারিত ধারণা প্রকাশ পেয়েছে বিএনপির প্রকাশিত ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমির’ এই রোডম্যাপে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।