Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

সরকারি জমি দখল করে প্রভাবশালীর বহুতল ভবন নির্মাণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সরকারি জমি দখল করে প্রভাবশালীর বহুতল ভবন নির্মাণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভার হাওয়া ভবন এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রভাবশালী মেসার্স আলম ট্রেডার্সের প্রোফাইটর রহুল আলম টুটুল। প্রকাশ্যে প্রায় দুই মাস ধরে অবৈধ ভাবে পাকা ভবন নির্মাণের কাজ চললেও নিরব প্রশাসন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

বৃহস্পতিবার(২৬ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, খোকসা শহর - কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্স। দোকানটিতে হার্ডওয়ারের মালামাল বিক্রি করা হয়। দোকানের পিছনে গড়াই নদী। নদীর তীর ঘেঁষে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের ভিতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

 

এ সময় নাম প্রকাশে অনুচ্ছুক এক শ্রমিক বলেন, ঘরের ভিতরে কয়েক ফিট সরকারি জমি আছে। ভবন মালিক টুটুলের সঙ্গে কথা বলেন।

 

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গড়াই নদী ও সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন প্রভাবশালী টুটুল। ভয়ে কেউ প্রতিবাদ করেনা। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়না।

 

তবে সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার কথা স্বীকার করেছেন ব্যবসায়ী রুহুল আলম টুটুল। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের পিছনের দিকে অল্প কয়েক হাত সরকারি জমি আছে। প্রশাসন ভেঙে দিলে উঠে যাবো।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো রাশিদুর রহমান বলেন, নদীর তীরবর্তী হলেও স্থানটি ১ নম্বর খাস খতিয়ানের। বিষয়টি জেলা প্রশাসনের রাজস্ব শাখা দেখভাল করে।

 

গেল দুইমাস ধরে অবৈধভাবে ভবন নির্মাণের কাজ চললেও বিষয়টি নলেজে নেই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। তিনি ফোনে বলেন, খোঁজখবর নিয়ে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিজান/ কুষ্টিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।