Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত

২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। হজের ব্যয় কমাতে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ২০২৫ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ২০২৫ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার জন্য চলতি বছরের ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

 

এই সময়ের মধ্যে পবিত্র হজে গমনেচ্ছুক প্রাক্‌-নিবন্ধিত সবাইকে ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।