Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সরকারি আশেক মাহমুদ কলেজ তরুণ লেখক ফোরামের আত্মপ্রকাশ

admin • 11 Nov 2024, 09:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি আশেক মাহমুদ কলেজ তরুণ লেখক ফোরামের আত্মপ্রকাশ

"ভাষা হোক সত্যের বাহক, প্রতিভা বিকশিত হোক লেখার ধারায়।" প্রতিবাদ্যকে সামনে নিয়ে জামালপুরে আত্মপ্রকাশ করেছে শিক্ষামূলক, অরাজনৈতিক সংগঠন "সরকারি আশেক মাহমুদ কলেজ তরুণ লেখক ফোরাম" জামালপুর।

 

সোমবার (১১ নভেম্বর) সকালে সরকারি আশেক কলেজ গ্রন্থাগারে তরুণ লেখকদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও পরামর্শ প্রদানসহ সাহিত্য পত্রিকা ও মাগ্যাজিনে লেখা প্রকাশে সহযোগিতার প্রত্যয়ে এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন এ লেখক ফোরামের প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ। 

 

এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠণের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বছরের এক জন্য মিরজুল ইসলামকে সভাপতি ও ইসরাত জাহান লিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ তরুন লেখক ফোরামের গঠিত উপদেষ্টা পর্ষদের সদস্য ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন মুরাদ ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা পর্ষদের বাকীরা সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল হাই আলহাদী ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আতাউল গণি ওসমানী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাসসহ দিকনির্দেশনামুলক পরামর্শ দেন।  ২১ সদস্যের কমিটির

 

অন্য সদস্যরা হলেন:  সহ-সভাপতি, লুৎফুল আজীম জিহান,  যুগ্ম সম্পাদক, জাকিয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক, মো: গোলাম রাব্বী সহ-সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান অর্থ সম্পাদক, দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক, আদরিতা জান্নাত প্রচার সম্পাদক, ফিলজার হোসেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শামীম আহমেদ সাহিত্য সম্পাদক, বৃষ্টি পারভীন সম্পাদকীয় পর্ষদ সদস্য, সাকিব আল হাসান নাহিদ কার্যনির্বাহী সদস্যরা হলেন: লুৎফর রহমান লাভলু, মমিনুর রহমান, সাব্বির রহমান, খাইরুল ইসলাম। 

 

এছাড়া সদস্যরা হলেন, শামসুদ্দিন সোলায়মান, রাকিব হাসান, সাদিয়া জাহান, সাদিয়া ইসলাম ও তানিশা জাহান।  উল্লেখ, লেখালেখিতে আগ্রহী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীতিমালা অনুসরণ করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে এ লেখক ফোরামের সদস্য হতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।