Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

সম্মিলিত চেষ্টায় সম্ভব বেশি উন্নয়ন করা :আবুল কালাম আজাদ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সম্মিলিত চেষ্টায় সম্ভব বেশি উন্নয়ন করা :আবুল কালাম আজাদ

জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, আপনাদের সাথে নিয়ে জামালপুর সদরে উন্নয়ন করবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে না হবে আামকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারাও তো উন্নয়নের এজেন্ট। আপনাদের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য তো একই দেশের উন্নয়ন করা। হলুদ সাংবাদিকতা করার উদ্দেশ্যে কিন্তু আসেননি? আপনারা তো দেশের ভালো চান, উন্নয়ন চান, সততা ও ন্যায়নিষ্ঠাভাবে মানুষ দায়িত্বপালন করুক এটা আপনারা চান। এ জন্যই তো সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।

 

তিনি আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্যে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে। এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, দেশ রুপান্তরের ময়না আকন্দ, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, জামালপুর দিনকালের সম্পাদক সায়েদ পারভেজ তুহিন, যমুনা টেলিভিশন ও বাংলা নিউজের সাগর ফারাজী, ইনডিপেনডেন্ট টিভি ও ভোরের কাগজের সাইমুম সাব্বি শোভনসহ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে নেটওয়ার্কের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।