Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

সমাবেশ শেষে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সমাবেশ শেষে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিচ্ছে দলটির কর্মীরা। রোববার দুপুর থেকে বিভিন্ন সড়ক থেকে প্রচারে ব্যবহৃত এসব সামগ্রী খুলে ফেলতে দেখা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন বলেন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দুপুর থেকে শহরের যেসব স্থানে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল সেগুলো দলীয় নেতাকর্মীরা সরিয়ে নিয়েছেন।

 

নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাঢ়া, চিটাগাং রোড হাইওয়ে সড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তায় থাকা আমাদের সমস্ত ব্যানার-ফেস্টুন খুলে নেয়।

 

মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার বলেন, ‘আমাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই এখন আর এসব বিলবোর্ড, ফেস্টুন-ব্যানারের প্রয়োজন নেই। শহরকে সুন্দর রাখার স্বার্থে আমাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এসব সরিয়ে নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।