Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

 

পুলিশের ভাষ্য, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তাঁর নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাঁকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত আনু মিয়া পালিয়ে যান।

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩০ জুন) দুপুর ২টার সময় অভিযান চালিয়ে ধর্ষক আনু কে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।