Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংসদ সদস্য ফখরুল ইসলামের মা আর নেই!

admin • 07 Mar 2026, 01:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

পরিবার সূত্রে জানা যায়, রিজিয়া বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাকে শনিবার রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এ ছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।