Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, নাটকের শুটিংয়ে অংশ নিতে ১০ জানুয়ারি নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে ঠান্ডা আবহাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাত দিন নেপালে থাকার পর ১৭ জানুয়ারি দেশে ফেরেন। দেশে ফেরার পর সাধারণ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ভর্তি হওয়ার পরামর্শ দেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ‘সি’ ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকদের মতে, ঠান্ডা, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

 

চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসানের পাশে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং তাদের দুই সন্তান।

 

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও সমানভাবে সক্রিয় তিনি।

 

সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় পারিবারিক গল্পনির্ভর এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।