Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রাম খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বড় মাঝগ্রামের খালপাড়ার আজিজুল মন্ডলের ছেলে আরিফ মন্ডলের বিরুদ্ধে।

 

ভুক্তভোগী নারী জানান, রোববার বেলা ২ টার দিকে তার স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকা অবস্থায় তিনি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার শশুড় তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি ঘুম থেকে জেগে শ্বশুরের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এবং পরবর্তীতে বিষয়টি তার স্বামী, শাশুড়ী ও প্রতিবেশীদের জানান।

 

ঘটনার দু'দিন পেরিয়ে গেলেও শ্বশুরকে সমাজিকভাবে কোন বিচারের আওতায় না আনায় তিনি থানায়  অভিযোগ দিয়েছেন বলে জানান।

 

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়ের শ্বশুর গোপনে ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। এসময় তার মেয়ে বাধা দিলে শ্বশুর আরিফ মন্ডল ওরফে খসরু তার মেয়েকে মারধর করে এবং এক পর্যায়ে তার মেয়ে শ্বশুরের হাতে কামড় দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে সতিত্ব রক্ষা করেন। তিনি আরিফ মন্ডলের বিচার দাবী করেন।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।