Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

শ্বশুরের গুদামে চাল মজুত রেখে ধরা খেল জামাই

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শ্বশুরের গুদামে চাল মজুত রেখে ধরা খেল জামাই

নওগাঁর বদলগাছি উপজেলার নিমতলী গ্রামের একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন। 

 

তিনি জানান, শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। যেগুলোর সবগুলোই উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন তা ছিল না শিবলুর। তাই অবৈধভাবে মজুত করা এই চালগুলো জব্দ করা হয়েছে। 

সহকারী কমিশনার আতিয়া খাতুন আরও জানান, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।