Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’

পারিবারিক গল্প আর সম্পর্কের টানাপোড়েনে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার প্রচার হচ্ছে। ধারবাহিকের দর্শকদের জন্য এলো মন খারাপের খবর। আগামী সপ্তাহে শেষ হচ্ছে ‘দেনা পাওনা’।

ইতোমধ্যে ধারাবাহিকটির ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সম্প্রতি জানানো হয়েছে, আগামী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব দিয়েই শেষ হবে দীর্ঘ পথচলা। নাটকটির মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া নতুন করে আলোচনায় আসেন। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফেরেন অভিনেতা অ্যালেন শুভ্র। যা তার ক্যারিয়ারে সফলতার মুকুটে নতুন পালক যুক্ত করেছে।

ধারাবাহিকের সমাপ্তি প্রসঙ্গে তাবাসসুম ছোঁয়া গণমাধ্যমকে বলেন, শেষবারের মতো পুরো সপ্তাহ তারা দর্শকদের সঙ্গেই থাকতে চান। দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, এবি রোকনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।

জানা গেছে ‘দেনা পাওনা’-এর ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। ধারাবাহিকটি শেষ হলেও আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র ঈদ স্পেশাল। কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত এ নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হয়ে আসছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।