Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শেবাচিমের কোয়ার্টার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin • 05 Feb 2024, 07:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শেবাচিমের কোয়ার্টার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টার থেকে আইএইচটির শিক্ষার্থী অন্তরা পানুয়ার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার সকালে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে দরজার ফাঁক দিয়ে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন সহপাঠীরা।

 

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম।

 

অন্তরা পটুয়াখালী জেলার খলিসাখালি উপজেলার অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে। তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বরিশালের দ্বিতীয় বর্ষের ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

অন্তরার সহপাঠী সুরাইয়া আক্তার বলেন, আইএইচটির ইন্সট্রাক্টর তাহের সুমনের মাধ্যমে অন্তরা রোববার এ রুমে উঠেন। আজ (সোমবার) সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। অন্তরার মৃত্যুর বিষয়টি তার স্বামী তাপসকে জানিয়েছি।

 

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।