Sunday, 8 November 2026
শিরোনাম
জাতীয়

‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের শতাধিক নেতাকর্মীকে নিয়ে মিছিল করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের নেতারা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

 

 

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা ফিরবেই’। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার দুই নয়ন, বাংলাদেশের উন্নয়ন’ এবং ‘শুভ শুভ শুভ দিন, যুবলীগের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

 

 

মিছিলটির আয়োজন করেন ভালুকা উপজেলা যুবলীগের নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘শেখ হাসিনা ফিরবেই, বাংলার মাটিতে। জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল।’

 

 

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও তিনি দেখেছেন। তবে কখন মিছিলটি হয়েছে, তা তাদের জানা নেই। পুলিশ ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজ শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।