Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শেখ হাসিনার বিচারের দাবিতে মেলান্দহে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

admin • 15 Aug 2024, 07:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার বিচারের দাবিতে মেলান্দহে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

জামালপুরের মেলান্দহে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি হাসিনা আখ্যায়িত করে সেসহ তার দোসরদের বিচারের দাবিতে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মেলান্দহ ছাত্র সমাজের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কয়েক-শ শিক্ষার্থীর অংশগ্রহণে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় হতে শুরু করে মেলান্দহ বাজারের শাপলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদের পক্ষ থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবি করে বক্তব্য রাখেন মো: শোয়েব, মো: মাশরাফি, মোঃ ফাহিম হাসান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।