জামালপুরের মেলান্দহে ভারতের প্রতিহিংসা মূলক পরিকল্পিত ভাবে বাঁধ খোলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টির প্রতিবাদে ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ মিনার থেকে মেলান্দহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মোড়ে শেষ হয়। এরপর চৌরাস্তামোড়ে পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল নেতা রাশেদ আল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন এবং কলেজ ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান মিশু প্রমূখ।
এসময় নেতারা তাদের বক্তব্য বলেন,ক্ষমতাচ্যুত খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত ইচ্ছে করেই বাঁধ খুলে দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে খুলে দেওয়া সব বাঁধ বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের পানির বণ্টন নিশ্চিত করতে হবে। দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীতে কোন ক্ষমতাবলে ভারত বাঁধ দিয়েছে। এসবের জন্য গনহত্যাকারী হাসিনায় দায়ি তার ফাঁসি চাই।





