Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনাকে ফেরানোর পদ্ধতি জানালো সরকার

admin • 30 Oct 2024, 07:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শেখ হাসিনাকে ফেরানোর পদ্ধতি জানালো সরকার

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জনানো হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রেস উইং জানায়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি না তা সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। 

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কার্যকর না থাকায় তার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ না করতে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। 

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তার (সায়মা ওয়াজেদ পুতুল) বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের অভিযোগ আছে, ফলে তার মাধ্যমে কোন কাজ করার প্রশ্নই আসে না। সরকার চায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।