Saturday, 14 November 2026
শিরোনাম
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার ‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’ ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি
জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন:আইনমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন:আইনমন্ত্রী
ছবি সংগৃহিত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের আইনি প্রক্রিয়া বাংলাদেশ সরকার সম্পন্ন করেছে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

 

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই এবং এই আইন শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

 


অনুষ্ঠানে দেশের বিচার ও তদন্ত কার্যক্রম প্রসঙ্গে মো. আসাদুজ্জামান জানান, শিগগিরই বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এই তদন্ত কার্যক্রম পরিচালনায় যা যা সহযোগিতা প্রয়োজন, সরকার তার সবই করবে বলে তিনি আশ্বস্ত করেন।

 


এছাড়া ভূমি রেজিস্ট্রেশন খাতের অনিয়ম ও সেবার মান নিয়েও কঠোর বার্তা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, যা থেকে তাদেরই বেরিয়ে আসতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এরপরও কোনো ধরনের হয়রানি হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।