Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন

সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আগামী শুক্রবার (৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিবৃতিতে দলটির মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সুইডেন চরম অসভ্য এবং গর্হিত কাজ করেছে। যার প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা মূলত গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করতে চায়। শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা যখন পবিত্র ঈদুল আজহা নিয়ে ব্যস্ত, তখন মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক কোরআনকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করে।

 

প্রয়োজনে মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।