Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

admin • 21 Dec 2023, 01:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

পৌষে শীত তীব্র থাকার কথা থাকলেও প্রথম সপ্তাহের শেষ দিকে রাজধানীতে কিছুটা কম দেখা যাচ্ছে শীত। তবে ঢাকার বাইরের জেলাগুলোয় জেঁকে বসেছে শীত।

 

দেশের কোনো অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ জীবিকার তাগিদে তীব্র শীতেও বের হচ্ছেন কাজের খোঁজে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তরাপূর্বাঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।