Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটে ডা.মুজিবের তাণ্ডব

admin • 17 Aug 2024, 06:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটে ডা.মুজিবের তাণ্ডব

ঢাকার প্রবেশদ্বার মাতুয়াইলে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউট(আইসিএমএইচ)। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে এক অরাজকতার রাজ্য হিসেবে পরিণত করেছেন ডা.মুজিব নামের এক শিশু চিকিৎসক।

 

বহিরাগত সন্ত্রাসী নিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের জোর করে কাজ ফেলে তার সাথে সভা করতে বাধ্য করছে। কেবল আওয়ামী সুবিধাভোগী চিকিৎসক ডা.মুজিব। বিগত আওয়ামী লীগের সরকারের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সেলিম থেকে শুরু করে বড় বড় নেতার আশীর্বাদ নিয়ে চলা ডা.মুজিব এখানে রোগী ভাগিয়ে আইসিএমএইচ এর নিকটেই নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করেন এবং দালাল বাণিজ্যের সাথেও জড়িত থেকে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে।

 

এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে অনেক রিপোর্টও হয়েছিল। তিনি টাকা দিয়ে মন্ত্রী ও তার মন্ত্রণালয় কিনে রাখেন বলেও কথিত আছে। এখন তিনি গা বাঁচাতে সেজেছে নব্য বিএনপির নেতার সাজে।

 

ডা.মুজিব এখন ক্ষমতা দখলের নেশায় বহিরাগতদের নিয়ে হাসপাতাল প্রশাসনে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। নির্বাহী পরিচালক যেন বাধ্য হন পদত্যাগে তার জন্যে সকল অসহায় কর্মচারীদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে এবং নিজেই কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালে নাজুক শিশু ও গর্ভবতী মায়ের সেবা কার্যক্রমে বাধাগ্রস্ত করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।