Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

শিশুশ্রমে মানিকগঞ্জের ‘জিরো টলারেন্স’ ঘোষণা!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শিশুশ্রমে মানিকগঞ্জের ‘জিরো টলারেন্স’ ঘোষণা!

“স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে” এই  শ্লোগানকে  সামনে রেখে মানিকগঞ্জে পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫।

এ উপলক্ষে বৃহস্পতিবার  সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (উওঋঊ) যৌথ আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

জেলা প্রশাসক  বলেন, “শিশুশ্রম শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি একটি জাতির ভবিষ্যতকে বিপন্ন করে দেয়। মানিকগঞ্জ জেলায় শিশুশ্রম নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে।”

মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের স্কুলে, খেলাধুলায় ও সৃজনশীলতায় সময় কাটানো উচিত, কোনোভাবেই শ্রমে নয়। অভিভাবকদের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।”

 

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিশু শ্রম প্রতিরোধে বিদ্যমান আইন, সরকারের পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। 

সভায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী শিশু শ্রমের বিরুদ্ধে বক্তব্য রাখে । আলোচনা শেষে সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয় ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।