Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

শিক্ষা সফরে যাওয়ার পথে ৪ বাসে ডাকাতি,স্বর্ণালংকার লুট

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শিক্ষা সফরে যাওয়ার পথে ৪ বাসে ডাকাতি,স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটছে। ডাকাত দলের হানায় লুট হয়েছে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার।

 

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এসময় নগদ প্রায় দেড় লাখ টাকা, ১ ভরি স্বর্ণ এবং ১০টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। এতে বাসটিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, মঙ্গলবার ভোরে ঘাটাইল সীমান্তবর্তী ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সৈয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশে। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে ডাকাত দলের কবলে পড়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘নাটোরের উদ্দেশ্য রওয়ানা হওয়ার একপর্যায়ে ঘাটাইল সীমান্তে পৌঁছানোর পরে সড়কের গাছের গুঁড়ি ফেলানো অবস্থায় দেখতে পাই। পরে আমরা প্রথম বাসের গাড়ির জানালা এবং গেইট বন্ধ করে দেই। কিন্ত সবার পেছনের বাসটিতে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। পরে তারা বাসটিতে উঠে ডাকাতি করে। এভাবে পেছনের ৩টি বাসে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।’

 

তিনি আরও বলেন, ‘ডাকাতরা প্রায় দেখ লাখ টাকা, ১ ভরি স্বর্ণ এবং ১০টি স্মার্টফোন ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। ঘটনার পর আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর তবে কিছু শিক্ষার্থী এবং অভিভাবকের অনুরোধে শিক্ষা সফরে যাওয়া হয়।’

 

সাখাওয়াত হোসাইন রবিন বলেন, ‘আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন আমি বাধা দেই। এর ফলে তারা আমাকে দায়ের অপর পিঠ দিয়ে আঘাত করে।’

 

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, ‘মাঝে মধ্যেই লক্ষণের বাধা ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও একই স্থানে ডাকাতি হয়। এ ব্যাপারে আমি ঘাটাইল থানায় অভিযোগ দেব।’

 

এ ব্যাপারে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, ‘শিক্ষা সফরে যাওয়ার পথে ৩টি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯৯৯ মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে প্রধান শিক্ষক ঘাটাইল থানায় এসে অভিযোগ দিবেন।’

 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।