Wednesday, 21 October 2026
শিরোনাম
জাতীয়

শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।

 

৯‌'জুন (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়।

 

রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু বলতে পারেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।