Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin • 11 Oct 2025, 03:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বিলে নৌকায় করে শাপলা ফুল তুলতে যায়। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।