Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

শাপলা ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin • 27 Mar 2025, 09:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাপলা ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে হোগলা শাপলা ক্লাব এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হোগলা শাপলা ক্লাব এর আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে হোগলা শাপলা ক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল আলম হেলালের সার্বিক পরিচলনায় অন্যান্যদের মধ্যে খোকসা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সুলতান আহমেদ, সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায় একটি কুচক্রী মহল রাতের অন্ধকারে ক্লাবের সম্পত্তিতে বালি ফেলে দখলের পায়তারা করছে মর্মে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকবাসীকে একত্রিত থেকে এই পরিস্থিতির মোকাবেলা করা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।